হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে নৌ অবরোধের আওতাভুক্ত এলাকায় সহায়তাকারী জাহাজকেও লক্ষবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জেনারেল ড্যান কেইন। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার।

জেনারেল কেইন আরো সতর্ক করে বলেছেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্য অন্তর্ভুক্ত হবে।

তিনি অবরোধের কিছু নির্দেশনা তুলে ধরেন।

তিনি জানান যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ অবরোধ ইরানের বন্দরে যাওয়ার বা সেখান থেকে আসা সব জাহাজের জন্য প্রযোজ্য। এই অবরোধ অমান্য করলে বলপ্রয়োগ করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাহিনী দাবি করেছে ইতোমধ্যে তারা ১৩টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে। যেখানে কোনো মার্কিন বাহিনীকে কোনো জাহাজেই উঠতে হয়নি।

নির্দেশনাতে আরো উল্লেখ করা হয়েছে অবরোধ শুধু ইরানের বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য, হরমুজ প্রণালির ক্ষেত্রে নয়।

জেনারেল কেইনের মতে, ১০ হাজারের বেশি নাবিক, মেরিন এবং বিমানবাহিনী অবরোধ কার্যকরে ভূমিকা রাখছে।

এমএমআর

নিজ সন্তানকে না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার

নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি