হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস

আমার দেশ অনলাইন

বর্তমান যুদ্ধ শুরুর পর থেকে ইরান যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুই ডজনের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, এসব ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার, যা যুদ্ধের আগে পেন্টাগনের মোট রিপার ড্রোন বহরের প্রায় ২০ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় আকাশেই ভূপাতিত হয়েছে। এছাড়া কিছু ড্রোন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় মাটিতেই ধ্বংস হয় এবং কিছু অভিযান পরিচালনার সময় দুর্ঘটনায় হারিয়ে যায়।

ব্লুমবার্গকে সরাসরি তথ্য জানা এক ব্যক্তি জানান, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

মার্কিন কংগ্রেসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট সামরিক সরঞ্জাম ক্ষতির পরিমাণ প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান

র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি

অনূর্ধ্ব-১৭ দলকে উড়িয়ে হ্যাটট্রিক জয় অনূর্ধ্ব-১৯ দলের

প্রবাসীর স্ত্রী-সন্তান ও অর্থ-স্বর্ণালংকার ফেরতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

সিরিয়ার কাছে হেরে আরও কঠিন হলো বাংলাদেশের পথ