হোম > বিশ্ব > আমেরিকা

রাজা চার্লস একমত যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে যুক্তরাজ্যের রাজা চার্লস তাঁর সঙ্গে একমত।

হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, তার প্রশাসন বর্তমানে “মধ্যপ্রাচ্যে কিছু কাজ করছে” এবং পরিস্থিতি “খুব ভালোভাবে এগোচ্ছে”। খবর আল জাজিরার।

ট্রাম্প আরও দাবি করেন, “আমরা সামরিকভাবে সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি, এবং আমরা কখনোই সেই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না—চার্লস আমার থেকেও বেশি একমত।”

উল্লেখ্য, ট্রাম্পের এই বক্তব্য ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।

এসআর

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প