হোম > বিশ্ব > আমেরিকা

পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

দ্য নিউ ইয়র্ক টাইমস

সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস। ছবি:দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রস পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, তিনি শুধু পদ থেকেই সরে দাঁড়াচ্ছেন না, ট্রাম্প প্রশাসনও ছাড়ছেন। তবে তার পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় ধারাবাহিক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে তার বিদায়ের ঘোষণা এল।

২০২৫ সালের আগস্ট থেকে জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন শন কেয়ার্নক্রস। দেশের সাইবার নিরাপত্তা কৌশল প্রণয়নে সহায়তা করা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে এ বিষয়ে সমন্বয় করাই ছিল তার প্রধান দায়িত্ব।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে একের পর এক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ব্যাংকিং লেনদেন ধীর হয়ে পড়েছে, ই-মেইল সেবা ব্যাহত হয়েছে এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা অচল হয়ে গেছে। এমনকি যুক্তরাষ্ট্রের সব বাণিজ্যিক ফ্লাইটও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনার পেছনে কোনো উদ্দেশ্যপ্রণোদিত সাইবার হামলা ছিল না। তবে কয়েকটি ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এতে জনমনে উদ্বেগ বাড়ছে।

অবশ্য এসব বিপর্যয়কে তেমন গুরুত্ব দিতে চাননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিয়মিত প্রযুক্তিগত উন্নয়নকাজের কারণে ছোটখাটো এসব সমস্যা হয়েছে। ঘটনাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে ম্যানিলায় যাওয়ার পথে ট্রাম্প বলেন, ‘এটাই জীবন।’

তিনি আরো বলেন, ‘আপনি যখন বড় ও শক্তিশালী হবেন এবং আপনার কাছে প্রচুর অর্থ থাকবে, তখন এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এটা ঠিক আছে।’

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর আগে শন কেয়ার্নক্রসের পদত্যাগের খবর প্রকাশ করে। প্রযুক্তিগত বিপর্যয় নিয়ে জনমনে উদ্বেগ কমানোর চেষ্টা করছিল ট্রাম্প প্রশাসন। তবে এ সময় কেয়ার্নক্রসকে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।

চলতি বছরের শুরুর দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নিরাপত্তাঝুঁকি নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কেয়ার্নক্রস। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব আলোচনায় তার অংশগ্রহণ কমে আসে। বিশেষ করে গত অক্টোবরে ট্রাম্প জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটনকে এআইবিষয়ক প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর তাকে এসব আলোচনা থেকে আরো দূরে সরিয়ে রাখা হয় বলে মনে করা হচ্ছে।

সহকর্মীদের কাছে কেয়ার্নক্রস সাবেক হোয়াইট হাউস চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সাবেক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে তার দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ছাড়ার হারও ছিল বেশি।

কংগ্রেসের মাধ্যমে জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের পদটি তৈরি করা হয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত বিষয়ে এই পদের সরাসরি কর্তৃত্ব নেই। এ ক্ষেত্রে পরিচালকের দপ্তরের ক্ষমতা মূলত পরোক্ষ।

এএম

ইরানের সঙ্গে টেকসই চুক্তি চান ট্রাম্প

ধর্মীয় বিশ্বাসের প্রভাব মানুষের চরিত্র-আচরণে প্রকাশ পাওয়া উচিত: জেফরি ল্যাং

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও মিত্রদের সতর্ক করে ডেমোক্র্যাটদের চিঠি

আধুনিক যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রাখা ১০ মুসলিম ব্যক্তিত্ব

রিপাবলিকানদের জন্য মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢালা ছিল বোকামি

‘এপস্টিনের মৃত্যু আত্মহত্যা নয়’—এমন দাবি কেন করছেন বিশেষজ্ঞরা

মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি মাহমুদ খলিলের মামলা

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাগজ-কলমে ফিরছে পাঠচর্চা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম

নেতানিয়াহুর যুদ্ধাপরাধের বিচার ও গাজা যুদ্ধে সহযোগীদের জবাবদিহি চান আল-সাইয়েদ