হোম > বিশ্ব > আমেরিকা

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৩৪

আমার দেশ অনলাইন

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনাটি ঘটেছে পুয়ের্তো লিগুইজামো এলাকায়, যা আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশে অবস্থিত এবং যার সীমান্ত রয়েছে পেরু ও ইকুয়েডরর সঙ্গে।

পুতুমায়োর গভর্নর জন গ্যাবরিয়েল মলিনা স্থানীয় সংবাদমাধ্যম কারাকল নোটিসিয়াসকে জানান, নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কলম্বিয়ার বিমানবাহিনী জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল লকহিড মার্টিন সি-১৩০ হারকিউলিস মডেলের, যা সেনাসদস্যদের পুতুমায়োর অন্য একটি শহরে নিয়ে যাচ্ছিল।

প্রতিরক্ষামন্ত্রী জানান, উড্ডয়নের মাত্র দেড় কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। এরপর এতে আগুন ধরে যায় এবং বহনকৃত গোলাবারুদ বিস্ফোরিত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ে। তবে এটি কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলা নয় বলেও নিশ্চিত করা হয়েছে।

বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফারনেন্দো সিলভা বলেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য ৭৪টি শয্যাসংবলিত দুটি বিশেষ বিমান পাঠানো হয়েছে এবং তাদের রাজধানী বোগোতাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কলম্বিয়া ১৯৬০-এর দশকের শেষ দিকে প্রথম সি-১৩০ হারকিউলিস বিমান সংগ্রহ করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে নতুন মডেল এনে পুরোনোগুলো আধুনিকায়ন করে। এর আগে গত মাসে বলিভিয়ার এল আল্টো শহরে একই ধরনের একটি বিমান দুর্ঘটনায় ২০ জনের বেশি নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছিলেন।

সর্বশেষ এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসআর

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা