হোম > বিশ্ব > আমেরিকা

ইরানি বন্দরে ট্রাম্পের অবরোধ বাড়ানোর খবরে তেলের দামে টানা ঊর্ধ্বগতি

আমার দেশ অনলাইন

ইরানের বন্দরগুলোতে ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের এই অবরোধ বাড়ানোর পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার রাতে জানায়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের জুন সরবরাহ চুক্তির দাম ৫২ সেন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে (০১:৫৪ জিএমটি পর্যন্ত)। এটি টানা অষ্টম দিনের মতো মূল্যবৃদ্ধি। জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৮৪ ডলার, যা ০.৪ শতাংশ বেশি।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের জুন চুক্তির দাম ৫৭ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। এর আগে আগের সেশনে দাম ৩.৭ শতাংশ বেড়েছিল এবং গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই মূল্য বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এসআর

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার