হোম > বিশ্ব > আমেরিকা

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে যাবে ইরান দল

আমার দেশ অনলাইন

চলতি বছরের ১৬ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইরানের বিশ্বকাপ অভিযান। তবে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে উদ্বোধনী ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ইরান জাতীয় ফুটবল দল।

ইরানি ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলাভি এক বিবৃতিতে জানান, “ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী, আমাদের পুরো দল একটি চার্টার্ড ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে রওনা হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র একদিন আগে আমরা আয়োজক শহরে পৌঁছাব। তবে পরবর্তী দুটি ম্যাচের জন্য আমরা খেলা শুরুর দুই দিন আগেই ভেন্যুতে উপস্থিত হব।”

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইরানি ফুটবলাররা ভিসা পেলেও, দলটির এক ডজনেরও বেশি প্রশাসনিক ও ম্যানেজমেন্ট কর্মকর্তা মার্কিন ভিসা পাননি। চলমান এই রাজনৈতিক টানাপোড়েনের জের ধরে ইরান তাদের প্রাথমিক পরিকল্পনা বদলে অ্যারিজোনার টুসন শহরের পরিবর্তে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানাতে বিশ্বকাপের মূল প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

পেকুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-লুটপাট

প্রতীকী ধর্মঘট প্রত্যাহার, দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সিএনজি স্টেশন বন্ধ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিএনপি ফ্যাসিবাদী কাঠামোর ভেতর থেকে রাষ্ট্র পরিচালনা করছে: ফরিদা আখতার

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

গ্যাস সংকট কবে নাগাদ ঠিক হবে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

বাঁশখালীর জলকদর খালের ৮৯ স্লুইসগেটই অচল

খলিফা আবু বকরের জীবনের শেষ দিনগুলো

কন্যাশিশুর প্রতি সহিংসতা গভীর জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সমন্বিত উদ্যোগ ছাড়া চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়