হোম > বিশ্ব > আমেরিকা

জাহাজে হামলা হলে কঠোর জবাব পাবে ইরান: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সিএনএন

হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে কঠিন সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মঙ্গলবার পেন্টাগনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তেহরানকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে যেন কোনো ধরনের জাহাজে হামলা না চালানো হয়।

হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের চলমান ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’-এর সময় যদি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু হয়, তবে তার জবাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে।

তার ভাষায়, কোনো জাহাজে হামলার ঘটনা ঘটলে ইরানকে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প