হোম > বিশ্ব > আমেরিকা

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজের চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র আরো একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধের অংশ হিসেবে করা হয়েছে, জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, ‘মোটর ভেসেল সাগিটা’ নামের জাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞার (‘কোয়ারেন্টাইন’) নিয়ম অমান্য করে চলাচল করছিল। কোনও ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজটি জব্দ করা হয়েছে।

সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, “ভেনেজুয়েলা থেকে যে তেলই বের হবে, তা অবশ্যই আইনসম্মত ও যথাযথভাবে সমন্বিত হতে হবে।” পোস্টের সঙ্গে সমুদ্রে জাহাজের ওপর থেকে তোলা একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়েছে।

ডিসেম্বরে অবরোধ ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট সাতটি জাহাজ জব্দ করেছে। এর মধ্যে চলতি মাসের শুরুতে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার উপকূল থেকে ধাওয়া করে একটি রাশিয়া-সংযুক্ত ট্যাংকারও আটক করা হয়। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের নৌবহর মোতায়েন করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকবে। তিনি দাবি করেছেন, ইতোমধ্যেই কিছু তেল জব্দ করে তা বিক্রি করা হয়েছে।

তবে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ট্রাম্পের এই সব দাবিকে অস্বীকার করেছে। তারা জানায়, কারাকাস এখনও দেশের তেলের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বিক্রির বিষয়ে আলোচনায় রয়েছে।

সূত্র: এএফপি

এসআর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ