হোম > বিশ্ব > আমেরিকা

নেতানিয়াহু, পুতিন ও ট্রাম্পকে ‘শিকারি’ বলল অ্যামনেস্টি

আমার দেশ অনলাইন

বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ইসরাইল, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের ‘লোভী শিকারি’ (voracious predators) বলে অভিহিত করেছে, যারা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে ‘নির্মম সহিংসতা’ বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মানবাধিকারকাঠামো দুর্বল হয়ে পড়ছে।

তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বব্যবস্থায় ‘অত্যন্ত নাটকীয় প্রভাব’ ফেলেছেন এবং তাদের আচরণ অন্য নেতাদেরও একই ধরনের পথে উৎসাহিত করছে।

রিপোর্টে বলা হয়, বিশ্বজুড়ে ‘কর্তৃত্ববাদী নীতি ও দমনমূলক আচরণ বেড়েছে’ এবং বিভিন্ন দেশে মৌলিক নাগরিক স্বাধীনতার ওপর আঘাত বাড়ছে।

গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং ইরান–ইসরাইল সংঘাত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, এসব সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাজ্যকেও সমালোচনায় আনা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনপন্থি আন্দোলনের ওপর দমননীতি নিয়ে।

অ্যামনেস্টি বলেছে, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতা এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে বেসামরিক হত্যাকাণ্ড স্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়।

সূত্র: আলজাজিরা

এসআর

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান হিলারির

যুক্তরাষ্ট্রের জন্য সন্ত্রাসী হুমকি এখনো রয়ে গেছে: হিলারি ক্লিনটন