হোম > বিশ্ব > আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা নয়: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে দেশটির মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ছয় মাস ধরে চলা যুদ্ধের অবসানে দুই দেশের মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা ইরানে হামলা চালাব না।’

ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রভাবে ট্রাম্পের অভ্যন্তরীণ জনসমর্থন কমেছে। একই সঙ্গে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে নিজেদের সামান্য ব্যবধানে থাকা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টায় চাপে পড়েছেন তার দল রিপাবলিকান পার্টির নেতারা।

রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী, ইরান পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তুষ্ট ৬০ শতাংশ মার্কিন নাগরিক।

সূত্র: রয়টার্স

আরএ

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’

প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার মার্কিন কংগ্রেস প্রার্থী

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার প্রমাণ সংরক্ষণে আদালতের নির্দেশ

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ

ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

যুদ্ধজাহাজ নির্মাণে নতুন কারখানা তৈরির ঘোষণা ট্রাম্পের