হোম > বিশ্ব > আমেরিকা

আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যা লিখলেন জো বাইডেন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘প্রমিজ মি, আমেরিকা’তে এ বিষয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আত্মজীবনীতে নিজের প্রেসিডেন্সির নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক নেতাদের সম্পর্কেও মূল্যায়ন করেছেন বাইডেন। এতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি তুলে ধরেছেন তিনি।

বাইডেনের মতে, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল। একই পরিস্থিতি আবার তৈরি হলে প্রেসিডেন্ট হিসেবে তিনি একই সিদ্ধান্ত নিতেন।

তবে বইয়ে তিনি উল্লেখ করেছেন, সে সময় তার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বাইডেন জানান, মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটির সরকার অন্তত ছয় মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে মার্কিন বাহিনী প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল।

আত্মজীবনীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন। পুতিনের আচরণকে ‘বদমেজাজি’ হিসেবে বর্ণনা করে তিনি দাবি করেন, বিভিন্ন বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কিংবা গুটিয়ে বসতেন। এর মাধ্যমে একজন অনাগ্রহী কিশোরের মতো মনোভাব প্রকাশের চেষ্টা করতেন তিনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখেছেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির পূর্ব অভিজ্ঞতা যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনায় বেশ কাজে এসেছে।

নিজের প্রেসিডেন্সির নানা অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে লেখা বাইডেনের আত্মজীবনীটি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রকাশিত হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এআরবি

কেলেঙ্কারির মধ্যেই ট্রাম্পের ‘জাতীয় চ্যাম্পিয়ন’ তালিকায় এনভিডিয়া

স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন

বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় ঘিরে নতুন বিরোধের শঙ্কা যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক মঞ্চে নিজের কর্তৃত্ব ফেরাতে চান ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার জয়ে আশাবাদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান