হোম > বিশ্ব > আমেরিকা

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

জাতিসংঘকে ‘অকাজের’ সংস্থা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধে এবং উপত্যকাটি পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘শান্তি বোর্ড’ জাতিসংঘের বিকল্প হতে পারে।

প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হবে কি না। এর জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে। জাতিসংঘ খুব একটা কাজের নয়’।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই সংস্থার (জাতিসংঘ) সম্ভাবনা আছে, কিন্তু কোনো যুদ্ধ মীমাংসার জন্য তাদের কাছে যাওয়ার কথা তিনি কখনো ভাবেননি।

যুদ্ধবিধ্বস্ত গাজার শাসনকাজ পরিচালনা ও উপত্যকার পুনর্গঠন কার্যক্রম তদারকি করতে বিশ্বনেতাদের নিয়ে একটি ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই বোর্ডের চেয়ারম্যান ট্রাম্প নিজেই। এই পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন বলেও জানিয়েছে তিনি। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন।

বোর্ড অব পিসে এক বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে, তারা এতে যুক্ত হবে।

ট্রাম্প এই বোর্ডের সদস্য হতে বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাচ্ছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।

আরএ

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প