হোম > বিশ্ব > আমেরিকা

জ্বালানি সংকট মোকাবিলায় ‘জাহাজ চলাচল’ ছাড়ের মেয়াদ বাড়াবেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত সামুদ্রিক আইন ‘জোন্স অ্যাক্ট’-এর শর্ত শিথিল করার সিদ্ধান্ত বাড়ানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেল পরিবহনে জোন্স অ্যাক্টের বাধ্যবাধকতা—যেখানে শুধুমাত্র আমেরিকান পতাকাবাহী জাহাজ ব্যবহারের নিয়ম রয়েছে—সাময়িকভাবে শিথিল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। সমালোচকদের মতে, ১৯২০ সালের এই আইনটি দেশীয় জাহাজের সীমিত সরবরাহের কারণে জ্বালানি পরিবহন ব্যয় বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প গত ১৮ মার্চ ৬০ দিনের জন্য এই আইনের শর্ত শিথিল করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপ ইতিবাচক ফল দেওয়ায় এখন তিনি এই শিথিলতা আরও দীর্ঘায়িত করতে চান।

এসআর

ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবেন ডেমোক্র্যাটরা

আবদুল আল-সাইয়েদের চিন্তা-দর্শন ও রাজনৈতিক উত্থান

যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে কিছু জায়গায়

মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প

জীবনযাত্রার ব্যয় সংকটে নজর না দেওয়ায় ভোট হারিয়েছেন ট্রাম্প

ইরান যুদ্ধ চালাতে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের