হোম > বিশ্ব > এশিয়া

ঔপনিবেশিক যুগ শেষ, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: আনোয়ার ইব্রাহিম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বিশ্বের বহুপক্ষীয় কাঠামোয় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী যুগ পেরিয়ে বিশ্ব এখন আত্মবিশ্বাস ও দৃঢ়তার নতুন যুগে প্রবেশ করেছে। তাই বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।

বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘পুরো বহুপক্ষীয় কাঠামোয় পরিবর্তন আনতে হবে। আমরা ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী যুগ পেরিয়ে এসেছি। এখন আমরা আরো আত্মবিশ্বাস ও দৃঢ়তার নতুন যুগে প্রবেশ করেছি।’

তিনি বলেন, ছোট দেশ এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে বিবেচনা করতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশ নেওয়ার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরো বেশি সুযোগ তৈরি করা প্রয়োজন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, কোনো দেশের উচিত নয় নিজেদের অবস্থান কিংবা অভ্যন্তরীণ পরিস্থিতি অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়া। বরং দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া উচিত। শেষ পর্যন্ত এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে বুধবার থেকে দুই দিনব্যাপী এপেক সম্মেলন শুরু হয়েছে। ‘একসঙ্গে সমৃদ্ধি ও ভবিষ্যৎ জয়’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে সংস্থাটির ২১টি সদস্য অর্থনীতির দেশের নেতা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এ ছাড়া সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও শেনজেন সফরের কথা রয়েছে। সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার বৈঠক করার কথা।

চীনে পৌঁছালেন পুতিন, ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই-যুক্ত স্মার্ট চশমা দিয়ে জালিয়াতি

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

দক্ষিণ চীন সাগর নিয়ে মতপার্থক্য, চুক্তি চূড়ান্ত হয়নি আসিয়ান সম্মেলনে

শর্ত সাপেক্ষে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত আসিয়ানের

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি