হোম > বিশ্ব > এশিয়া

বন্যাবিধ্বস্ত নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

এএফপি

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যায় শত শত মানুষের প্রাণহানি এবং প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর দেশটির জন্য ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘নেপালের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি দেওয়া হচ্ছে।’

এই সহায়তার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এএম

ইরানি তেল কিনছে চীন, নিষেধাজ্ঞা এড়াতে চায় যুক্তরাষ্ট্র

নেপালে বৃষ্টি ও নদীর পানি বাড়ায় টানেলে উদ্ধারকাজ ব্যাহত

জবিতে এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক

শজিমেকে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

মধ্যপ্রাচ্য যেভাবে হবে বিশ্বের অন্যতম প্রযুক্তিকেন্দ্র

ছাত্র আন্দোলনবিরোধী ও বিএনপিবিদ্বেষী চিকিৎসক এখন কুমেক পরিচালক

এক পয়সার দানে যাত্রা, শতবর্ষ পেরিয়ে আজও শিক্ষার বাতিঘর

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

২০ বছরের রাস্তা কেটে বিএনপি নেতার কাঁটাতারের বেড়া