হোম > বিশ্ব > এশিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

আমার দেশ অনলাইন

গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমা হামলার বিরোধিতা করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরো বিস্তৃত হওয়া ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচারের দাবিতে মালয়েশিয়া অবিচল রয়েছে। গাজায় গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে নির্বিচার বোমা হামলারও বিরোধিতা করে তার দেশ।

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সংকট যাতে আরো বিস্তৃত না হয়, সে জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি জানান, এ পরিস্থিতিতে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।

আনোয়ার ইব্রাহিমের ভাষ্য, আঞ্চলিক নেতাদের সঙ্গে এসব আলোচনা চলমান সংকটের গুরুত্ব এবং সংঘাতের বিস্তার ঠেকানোর জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযান এবং ফিলিস্তিনি বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়েও দেশটির সরকার বারবার উদ্বেগ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন আনোয়ার ইব্রাহিম। তার বক্তব্যে ফিলিস্তিনিদের ন্যায়বিচারের দাবির পাশাপাশি লেবাননের বেসামরিক মানুষের সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আনাদোলু এজেন্সি

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

স্ত্রীকে সুনামি কেড়ে নিয়েছে, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কীসের ইঙ্গিত

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়