হোম > বিশ্ব > এশিয়া

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০০ বছর।

স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিতি হাসমাহ পেশায় চিকিৎসক ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের অবস্থান কাজে লাগিয়ে তিনি মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন।

গত ১২ জুলাই ১০০তম জন্মদিন পালন করেন সিতি হাসমাহ। এর পরের মাসে তাকে সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক হিসেবে স্বীকৃতি দেয় আসিয়ান রেকর্ডস।

সিতি হাসমাহর মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।

সুলতান ইব্রাহিম লেখেন, ‘প্রিয় পরিবারের সদস্যকে হারানোর এই শোক সামলে উঠতে তার পুরো পরিবারকে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দান করার জন্য মহামান্য রাজা ও রানি প্রার্থনা করেছেন।’

মাহাথির মোহাম্মাদের বয়স এখন ১০১ বছর। তিনি দুই মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৫৬ সালে মাহাথির ও সিতি হাসমাহর বিয়ে হয়। গত আগস্টে তাদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।

সূত্র: সিএনএ

এএম

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলবিরোধী অবস্থানে অনড় আনোয়ার ইব্রাহিম

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ সন্ত্রাসী নিহত

নেপালে ফের বিপর্যয়, তুষারধসে পর্বতারোহীসহ নিখোঁজ ১০

এআই নিরাপত্তায় জাতিসংঘের নতুন কাঠামোর প্রস্তাব সিঙ্গাপুরের

নেপালে বন্যায় নিহত বেড়ে ১৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

ভারী বর্ষণে থাইল্যান্ডে বন্যা, ব্যাংককের ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

মণিপুর রাজ্যে গুলিতে নাগা সম্প্রদায়ের চার নাগরিক নিহত

ভেঙে পড়া বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা নেপালি প্রধানমন্ত্রীর