হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৭৩০ ছাড়াল

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৪০০-এর বেশি মানুষ। অন্যদিকে, তিব্বতে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে ৫৪৫ জন।

নেপালে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টিপাতের কারণে কঠিন হয়ে পড়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান । দুর্যোগকবলিত এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে।

দুর্যোগকবলিত মানুষের জন্য ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে বলে বিবিসিকে জানিয়েছেন নেপালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লীলা পিটার্স ইয়াহিয়া।

জাতিসংঘের এই সমন্বয়কারী বলেন, মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া কঠিন, কারণ পৌঁছানোর পথ অত্যন্ত দুর্গম।

সরকার হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পাঠানো শুরু করেছে এবং ড্রোন ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

সূত্র: বিবিসি

আরএ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মিয়ানমারে রাস্তা থেকে তরুণদের ধরে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি

নেপালে পাঁচ জেলায় সতর্কতা জারি, গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি