হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

এএফপি

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার বাইরে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম রোববার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমানবন্দরটি রাজধানী থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে বন্ধ করা হয়।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ পরীক্ষায় সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। এতে সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পরিস্থিতির কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় রোববার সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত (গ্রিনিচ মান সময় ০২টা ৩০ মিনিট) বাড়ানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

স্ত্রীকে সুনামি কেড়ে নিয়েছে, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কীসের ইঙ্গিত

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া