হোম > বিশ্ব > এশিয়া

বিশকেক ঘোষণায় সই করলেন সাংহাই সহযোগিতা সংস্থার নেতারা

আমার দেশ অনলাইন

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা ‘বিশকেক ঘোষণা’-তে স্বাক্ষর করেছেন।

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণকারীরা বিশ্বের শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক নিয়ম-কানুনের সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এর মধ্যে এমন নীতি ও বিধিমালা প্রণয়নের বিষয়ও রয়েছে, যা আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে সব দেশের সমান অংশগ্রহণ এবং এসব সিদ্ধান্তের সুফল থেকে তাদের সমানভাবে উপকৃত হওয়া নিশ্চিত করবে।

ঘোষণায় আরো বলা হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নেতারা আগ্রহী দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বহুপাক্ষিক জোট ও সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতাকে স্বাগত জানান।

ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে, “সংগঠনের কাঠামোর মধ্যে পারস্পরিক সহযোগিতা একটি বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করবে।”

ঘোষণায় বৈশ্বিক এজেন্ডায় থাকা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিভিন্ন বিষয়ও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা।

সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে ‘বিশকেক ঘোষণা’র পাশাপাশি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীরা আরও ২৭টি নথিতে স্বাক্ষর করেছেন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এই সম্মেলনে ১০টি সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা এই ঘোষণাপত্রে সই করেন।

সূত্র: আনাদুলু এজেন্সি

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

স্ত্রীকে সুনামি কেড়ে নিয়েছে, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কীসের ইঙ্গিত

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া