হোম > বিশ্ব > এশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, তবু কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ২২ এপ্রিল, ২০২৬ তারিখে ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের সাথে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার একদিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শfহবাজ শরিফ বুধবার ইসলামাবাদে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের সঙ্গে বৈঠক করেছেন।

পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি প্রচেষ্টা’ নিয়ে আলোচনা হয়েছে।

এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান, যা শেষ হওয়ার কথা ছিল কয়েক ঘণ্টার মধ্যেই। আলোচনার জন্য আরো সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ইসলামাবাদে আয়োজনের কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আসার কথা থাকলেও তিনি সফরে যাননি বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। অন্যদিকে, ইরানও কোনো প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর সংঘাতের সূচনা হয়, যা দ্রুত লেবাননসহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে পাকিস্তান নিজেকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

সূত্র: আল আরাবিয়্যা।

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল