নেপালের ভোটেকোশি নদীতে নতুন করে পানি বাড়তে শুরু করেছে। রোববার সকালে চারটি জেলায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন । উদ্ধারকারীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার।
নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৭৩০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। তাদের মধ্যে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। কৈলাস-মানস সরোবরে তীর্থযাত্রায় গিয়ে বিপর্যয়ের মুখে পড়েন তার।
নেপালের দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোববার সকালে ভোটেকোশি নদীর পানির স্তর বাড়ার কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ‘ভোটেকোশি নদীতে পানি বাড়ছে। সংশ্লিষ্ট সবাইকে তাই সতর্কতামূলক পদক্ষেপের অনুরোধ করা হচ্ছে।’ মূলত নেপালের সীমান্তবর্তী চারটি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে— রাসুয়া, নুয়াকোট, ধাদিং এবং চিতোয়ান। বুধবারের বন্যায় এই চার জেলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ