হোম > বিশ্ব > এশিয়া

জাপানে বন্ধ হলো আফগান দূতাবাস

আমার দেশ অনলাইন

জাপানে আফগানিস্তান দূতাবাসের কার্যক্রম শনিবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। আফগান রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান, এদিনই ছিল দূতাবাসের শেষ কার্যদিবস। তিনি বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমি টোকিও ছাড়ছি।”

দূতাবাস বন্ধ হওয়ার আগে এটি আফগানিস্তান ও জাপানের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল। এছাড়া জাপানে বসবাসরত আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করত।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশে আফগান দূতাবাসের কার্যক্রম একের পর এক সীমিত বা বন্ধ হয়ে গেছে। সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত অনেক কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে, কিছু মিশনের ব্যবস্থাপনায় সাময়িক পরিবর্তন এসেছে।

জাপান এখনও তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। দেশটি মূলত মানবিক সহায়তার মাধ্যমে সীমিত যোগাযোগ বজায় রাখছে। এর ফলে বিদেশে বসবাসরত আফগান নাগরিকদের কূটনৈতিক প্রতিনিধিত্ব ও জরুরি কনস্যুলার সেবা পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এসআর

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মিয়ানমারে রাস্তা থেকে তরুণদের ধরে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি

নেপালে পাঁচ জেলায় সতর্কতা জারি, গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ