হোম > বিশ্ব > এশিয়া

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১

আমার দেশ অনলাইন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভূমিধসে নিহত বেড়ে ২১ জনে পৌঁছেছে। মঙ্গলবার সকাল ৬টা ৫৬ মিনিটে ডাংচাং কাউন্টির রেনচাং গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৩৩ জন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে।

ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য সরকার ৩ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।

এদিকে, একই দিনে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রবল ঝড় ও ভারি বৃষ্টিতে প্রায় ১৭ জন নিহত হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছে।

দক্ষিণাঞ্চলের গুয়াংসি এলাকায় প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দিয়েছে। এছাড়া, প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ভেঙে যায়। এ কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: এএফপি

আরএ

হরমুজ ইস্যুর মধ্যেই মালাক্কা প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা সিঙ্গাপুর-ইন্দোনেশিয়ার

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ

মাস্কের স্পেসএক্স রকেটে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাচ্ছে কোরিয়া

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

থাইল্যান্ডে মিলল প্রায় ২ হাজার বছরের পুরোনো ভারতীয় আংটি

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৮ সন্ন্যাসী নিহত

থাইল্যান্ডে তীর্থযাত্রার সময় পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধভিক্ষু নিহত

ভারত থেকে পেট্রোল কিনছে রাশিয়া