হোম > বিশ্ব > এশিয়া

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বন্যার পর বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ভারত থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে নেপাল পুলিশ। এখনো নিখোঁজন চার হাজারের বেশি মানুষ।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৫টা পর্যন্ত বন্যার উৎসস্থল রাসুয়া জেলা থেকে ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নুওয়াকোটে ১৫৫, ধাদিংয়ে ৫৯, চিতওয়ানে ৩৪৮, গোরখায় ৬৬, তানাহুনে ৩৮, নাওয়ালপরাসি ইস্টে ২১৭, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৯০ এবং ভারতে নয় জনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এক হাজার ১১৩ জনের লাশ ময়নাতদন্ত ও আইনগতভাবে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৯৫ জনের লাশ ।

নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে সহায়তার জন্য ৯১১টি অজ্ঞাতপরিচয় লাশের বিস্তারিত তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং উদ্ধার করা লাশের ব্যবস্থাপনায় সাত হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত ছয় হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বলে রিপোর্ট করা হয়েছে আরো চার হাজার ৮৫৮ জন।

উচ্চঝুঁকিপূর্ণ এলাকা থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়ক পরিষ্কার করা এবং স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

বরফ ও শিলার ধস থেকে সৃষ্ট এই আকস্মিক বন্যায় ভোটেকোশি নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি জেলার জনবসতি, সড়ক যোগাযোগ, সীমান্ত বাণিজ্যকেন্দ্র এবং জলবিদ্যুৎ অবকাঠামোও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: দ্য কাঠমাণ্ডু পোস্ট

আরএ

নারীস্বাস্থ্যে ঋতু বদলের প্রভাব

ব্রিটেনে দুই দিনের সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট

যমুনা নদীতে নিখোঁজ ভারতীয় সেনা

ধুনটে ডিবি পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবি

অল্প জ্বরেই হাসপাতালে আসছেন ডেঙ্গু রোগী

মিসরে শি জিনপিং ও আবদেল ফাত্তাহ আল-সিসি’র বৈঠক আজ

শ্যামনগরে মুরগির খামার থেকে ১৭ ফুট অজগর উদ্ধার

থাইল্যান্ডের বন্দরে ভিড়ল মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানে সরকারপন্থিদের সমাবেশে গাড়ির ধাক্কায় নিহত ৪

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণে শ্রদ্ধা