হোম > বিশ্ব > এশিয়া

নেপালের বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ১৭ হাজারের বেশি শিশুর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। খবর বিবিসির।

নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের ‘চোখের সামনে তাদের জীবন যেন স্রোতে ভেসে গেছে’। অনেক শিশু তাদের জীবন ও প্রিয়জনকে হারিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘যেসব শিশু বন্যা থেকে বেঁচে গেছে, তারা এখন রোগ, অপুষ্টি, সহিংসতা ও শোষণের উচ্চতর ঝুঁকির মুখে রয়েছে।’

আকুঙ্গা জানান, ইউনিসেফ মাঠপর্যায়ে সহায়তা দিচ্ছে। তবে প্রয়োজনীয় প্রতিটি শিশুর কাছে পৌঁছাতে সংস্থাটির জরুরিভাবে আরও বেশি সম্পদের প্রয়োজন।

দুর্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নিরূপণ না হওয়া পর্যন্ত প্রাথমিক পর্যায়ের জরুরি ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে ইউনিসেফ ১ কোটি ৭২ লাখ ডলার (প্রায় ১২৬ লাখ পাউন্ড) সহায়তার আবেদন জানিয়েছে।

প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়া গেলে শিশু ও নারীদের জন্য ইউনিসেফের সেবাগুলো মারাত্মকভাবে সীমিত হয়ে পড়বে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এমএমআর

ভারতে আবার হিজাব পরা নিয়ে বিতর্ক

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

যশোরে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ফের বিতর্কে ভারত, ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার