হোম > বিশ্ব > এশিয়া

নেপালে গণঅভ্যুত্থান: পদচ্যুত প্রধানমন্ত্রীর বিচারের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণ হারায় অন্তত ৭৭ জন। এই অভ্যুত্থানটি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে। পরে তা অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতিবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছিল। বিক্ষোভের প্রথম দিনেই নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ তরুণ নিহত হন। সেই অভ্যুত্থানে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি । যদিও এই হত্যাকাণ্ডের জন্য এখন পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি।

রক্তক্ষয়ী সেই গণঅভ্যুত্থানে এতগুলো প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিসহ শীর্ষ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সরকার সমর্থিত একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে কমিশনের সুপারিশগুলো তুলে ধরা হয়। এটি এমন একটি সময়ে প্রকাশিত হলো যখন দেশটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

ফাঁস হওয়া প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক প্রাণহানি রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। প্রতিবেদনে বলা হয়েছে, লেখকের ওপর স্বরাষ্ট্র প্রশাসন, নিরাপত্তা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষার সার্বিক দায়িত্ব ছিল। এতে আরো বলা হয় , তিনি এবং অলি আরো প্রাণহানি রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুলি চালানোর কোনো আদেশ ছিল কি না তা প্রমাণিত না হলেও গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করা হয়নি। প্রধান দুই নেতার এমন আচরণে অনেক শিশু-কিশোর প্রাণ হারিয়েছে।

এতে আরো বলা হয়েছে, ৬৩টি ময়নাতদন্তের মধ্যে ৪৮টিতেই ভুক্তভোগীরা গুলিতে মারা গেছেন এবং তাদের বেশিরভাগেরই বুকে বা মাথায় গুলি লেগেছিল।

অলির ক্ষমতাচ্যুতির পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং সহিংসতার তদন্তের জন্য একটি কমিশন গঠন করেন। এ মাসে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয় এবং বিক্ষোভকারীরা এর ফলাফল প্রকাশের দাবি জানান।

কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা সাংবাদিকদের জানান, দলটি ২০০ জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে এবং ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে, যার সঙ্গে আট হাজারেরও বেশি অতিরিক্ত পৃষ্ঠার প্রমাণ সংযুক্ত রয়েছে। কার্কির কার্যালয় বুধবার সন্ধ্যায় জানিয়েছিল তিনি প্রতিবেদনটি প্রকাশ করবেন। কিন্তু এর আনুষ্ঠানিক বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

চারবারের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এই মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) তরুণনেতা বলেন্দ্র শাহর কাছে পরাজিত হয়েছেন।

জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরানের আনুষ্ঠানিক জবাব, শর্তে যা থাকল

ইরান-কাজাখস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যুদ্ধ বন্ধের আহ্বান

ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে বিপর্যস্ত এশিয়ার দৈনন্দিন জীবনযাত্রা

হরমুজ সংকটের মধ্যে ইরান থেকে এলপিজি আমদানি শুরু ভারতের

হরমুজে ‘মধ্যস্থতাকারী’ পাকিস্তানের জাহাজ আটকাল ইরান

দূষিত দেশের তালিকায় শীর্ষে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান কত

মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা

জ্বালানির দাম বৃদ্ধিতে লাগাম টানল চীন