হোম > বিশ্ব > এশিয়া

নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ‘কয়েক বিলিয়ন ডলার’ হতে পারে। তবে এ পর্যায়ে নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করতে তিনি সতর্কতা অবলম্বন করছেন। এদিকে বন্যাদুর্গতদের সহায়তায় বিভিন্ন দেশ এরই মধ্যে অর্থ ও ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ৫০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত মর্মান্তিক ও ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন ২০ লাখ ইউরো তাৎক্ষণিক মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন। জীবনরক্ষাকারী সহায়তা দিতে এই অর্থ ব্যবহার করা হবে।

কানাডা: পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জরুরি তৎপরতার জন্য ৫০ লাখ কানাডীয় ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘ, রেড ক্রস ও অন্যান্য এনজিওর মাধ্যমে এই সহায়তা পৌঁছানো হবে।

যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি আশ্রয়, পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য ত্রাণসামগ্রীর জন্য ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

ভারত: শুক্রবার ভারতের পাঠানো ত্রাণের তৃতীয় একটি বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিমানটিতে ১০ টন মানবিক সহায়তা এবং ১১ সদস্যের একটি চিকিৎসা ও টানেল উদ্ধারকারী দল রয়েছে।

চীন: নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, চীনও জরুরি ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছে।

সূত্র: বিবিসি

এমমআর

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

লর্ডসে ইংল্যান্ডের বিশাল লিড

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা: তোমাদের জন্য আইসক্রিম নেই

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ