হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫২ জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেলে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এর আগে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৫৩৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।

মৃতদের মধ্যে রাসুয়া জেলায় নিহত ব্যক্তিরা রয়েছেন। এছাড়া ভাটেকোশি নদীর স্রোতে ভেসে গিয়ে নিম্নাঞ্চলের বিভিন্ন জেলায় যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদেরও এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারকাজে চার হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন।

তবে মৃতের সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। বিভিন্ন জেলার তথ্য সমন্বয়ের কাজও অব্যাহত রয়েছে। এছাড়া শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

গত বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভয়াবহ পলি ও বরফধসের পর আকস্মিক এ বিপর্যয় নেমে আসে। এতে ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে হঠাৎ ভয়াবহ প্লাবন সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই পানির তোড়ে ঘরবাড়ি, সেতু, রাস্তাঘাট ও অবকাঠামো ভেসে যায়। এর ফলে বিস্তীর্ণ এলাকা ও বহু যাত্রী দেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সূত্র: দ্য কাঠমুন্ডু পোস্ট, বিবিসি ও এনডিটিভি

এমএমআর

মালয়েশিয়ার নেতৃত্বে তরুণদের দেখতে চান আনোয়ার ইব্রাহিম

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

স্ত্রীকে সুনামি কেড়ে নিয়েছে, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কীসের ইঙ্গিত

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ