হোম > বিশ্ব > এশিয়া

পাকিস্তানকে পাল্টা জবাব দিতে আফগানিস্তানে জরুরি বৈঠক

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের বিভিন্ন স্থানে রোববার ভোরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নিহত হয়েছ প্রায় ১৭ জন। সীমান্তবর্তী অঞ্চলে হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠক করেন। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

আফগান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান হামলা চালিয়ে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং কাবুলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। তবে প্রতিশোধমূলক হামলা কখন চালানো হবে, তা তালেবান নেতারা নির্ধারণ করবেন।

সংবাদমাধ্যম দ্য উইক জানায়, আফগান সরকার মনে করছে, পাকিস্তান নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এ ব্যাপারে তারা মধ্যস্থতাকারী দেশগুলো—সৌদি আরব, কাতার ও তুরস্ককে অবহিত করেছে।

হামলা চালানো হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে। পাকিস্তান দাবি করেছে, গোয়ন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে সূক্ষ্ম হামলা চালানো হয়েছে।

তবে আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে পোস্টে জানিয়েছেন, পাকিস্তানের বিমানবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। এতে ডজনখানেক মানুষ নিহত হয়েছে।

গত বছর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি হওয়ার পর সংঘর্ষ থেমে যায়। তবে সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় আফগানিস্তানকে দায়ী করে দেশটি নতুন হামলা চালিয়েছে।

এসআর

ভুটানে নির্বাচনি সহযোগিতা বাড়াচ্ছে ভারত

দিল্লির সঙ্গে সম্পর্কে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে ঢাকা

বিদ্যুৎব্যবস্থায় আমদানিনির্ভরতার বিকল্প সক্ষমতা গুরুত্বপূর্ণ

দেশের বাইরেও নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন আফগান নারীরা

মায়েরা শুধু পরিবারের অভিভাবক নন, শান্তির নির্মাতাও

হেগের রায়ের পরও বিরোধে ভারত-পাকিস্তান, সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ কী

ভারত-চীনের আট দফা সমঝোতার পরও আস্থার সংকট বহাল

বৃহৎ মহানগর অঞ্চলে পরিণত হয়েছে ইসলামাবাদ

যৌথ সীমান্ত কমিশন চালু করল পাকিস্তান-চীন, ভারতের তীব্র আপত্তি

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ