হোম > বিশ্ব > এশিয়া

সাইবেরিয়ার বৈকাল হ্রদে বাস ডুবে ৮ চীনা পর্যটকের মৃত্যু

আমার দেশ অনলাইন

রাশিয়ার সাইবেরিয়ায় বৈকাল হ্রদের বরফ ভেঙে একটি পর্যটকবাহী বাস ডুবে গিয়ে আট চীনা পর্যটক নিহত হয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবারে (২০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

ইগর কোবজেভ টেলিগ্রামে লিখেছেন, হিমায়িত হ্রদ পার হওয়ার সময় একজন চীনা পর্যটক বাস থেকে বের হয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। নিহতদের মধ্যে সাতজন চীনা পর্যটক এবং বাসের চালক রয়েছেন। চীনের কনস্যুলেট জেনারেলকে বিষয়টি ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় তিন মিটার চওড়া বরফের ফাটলে বাসটি পড়ে যায় এবং হ্রদের পানিতে ডুবে যায়। পরে উদ্ধারকারীরা পানির নিচে ক্যামেরা ব্যবহার করে সাতজনের লাশ উদ্ধার করেন।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বাস ডুবে যাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিশ্বের গভীরতম স্বাদুপানির হ্রদ হিসেবে পরিচিত বৈকাল হ্রদ সাইবেরিয়ার একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এটি মঙ্গোলিয়ার উত্তরে অবস্থিত এবং বিশেষ করে চীনা পর্যটকদের কাছে আকর্ষণীয়। শীতকালে হ্রদটির বিশাল জলরাশি বরফে ঢেকে যায়। বরফের স্তরে স্ফটিকের মতো স্তম্ভ তৈরি হয় এবং নিচে আটকে থাকা ঢেউয়ের কারণে ভাঙনের বিশেষ ধরনের শব্দ শোনা যায়।

বরফ জমে গেলে কর্তৃপক্ষ নির্দিষ্ট বরফ-সড়ক চালু করে, যা নিয়মিত তদারকি করা হয় এবং পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে নির্ধারিত পথের বাইরে গাড়ি চালানো আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। মস্কো ও বেইজিংয়ের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত ব্যবস্থার ফলে সাম্প্রতিক বছরে বৈকাল হ্রদে চীনা পর্যটকদের সংখ্যা বেড়েছে।

এসআর

যুদ্ধে কোনঠাসা যুক্তরাষ্ট্র-ইসরাইলের নেতৃত্ব, সংকটে ইরান

১০ মিনিটের সিদ্ধান্তে বাঁচল ৯০০ শিক্ষার্থীর প্রাণ

টিভির পর্দায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া নারীদের লড়াইয়ের সঙ্গে বার্সেলোনার ম্যাচ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের দেওয়া হবে দূরত্বভিত্তিক ভাতা: ববি হাজ্জাজ

পলিথিনে ঢেকে মুমূর্ষু মাকে নিয়ে সন্তানের উত্তাল সাগর পাড়ি

সৌদিতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

লংমার্চ সফল করতে জামায়াতের বৈঠক

কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার