হোম > বিশ্ব > এশিয়া

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমার দেশ অনলাইন

চীন সফরে গেছেনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, একটি নতুন চালু হওয়া সেতু দিয়ে চীনের সীমান্ত শহর ডান্ডংয়ে পৌঁছান তিনি।

শনিবারের এই সফর এমন সময়ে হলো, যখন দুই দেশকে সংযুক্তকারী বড় নতুন সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার প্রায় এক সপ্তাহ পার হয়েছে। সেতুটির নির্মাণকাজ ১২ বছর আগে শেষ হলেও এত দিন তা চালু হয়নি। এই সেতু এশিয়ার বৃহৎ শক্তি চীন এবং পারমাণবিক অস্ত্রধারী ছোট প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে।

চীন উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়া বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন এ দেশের জন্য চীন কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ উৎস—যদিও দুই দেশের সম্পর্ক সব সময় মসৃণ ছিল না।

ইয়োনহাপ জানিয়েছে, ‘কিম আজ দিনের শুরুর দিকে ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’ দিয়ে ডান্ডংয়ে পৌঁছান।’

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চার লেনের এই সেতুর নির্মাণকাজ ২০১৪ সালেই শেষ হয়েছিল। তবে উত্তর কোরিয়া অংশে সংযোগ সড়ক ও কাস্টমস সুবিধার অভাব থাকায় এটি চালু হতে দেরি হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

মালয়েশিয়ার নেতৃত্বে তরুণদের দেখতে চান আনোয়ার ইব্রাহিম

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

স্ত্রীকে সুনামি কেড়ে নিয়েছে, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কীসের ইঙ্গিত

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ