হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭

আমার দেশ অনলাইন

নেপালে বাস নদীতে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। রোববার বাসটি পোখরা শহর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাদিং জেলার তিশুলি নদীতে পড়ে যায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

নেপালের পুলিশ জানায়, ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেন নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। উদ্ধারকারীরা নিহতদের পরিচয় নির্ধারণের চেষ্টা করছেন। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

দুর্বল অবকাঠামো, পুরাতন যানবাহন এবং ঝুঁকিপূর্ণ ভূখণ্ডের কারণে পাহাড়ি দেশ নেপালে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।

আরএ

আব্রাহাম লিঙ্কনের নৌসেনাদের গ্রাস করেছে মৃত্যুচিন্তা, দাবি পরিবারগুলোর

এআই কি নিজেই প্রযুক্তি আবিষ্কার করবে

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

ট্রাম্পের কড়া সমালোচনা মার্কিন সিনেটরের, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান

বদলাচ্ছে সাইবার বুলিংয়ের ধরন

১০ বছর পর ইনস্টাগ্রামের লেখায় বদল, নজর কাড়ছে নতুন ‘আর’

দুই বছর নিখোঁজের পর ঈশ্বরদীতে কিশোরের লাশ উদ্ধার

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

গাজা ইস্যুতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক

সরকারি প্রকল্পে অর্থ ব্যয়ের ক্ষমতা বাড়ল পরিচালকদের