হোম > বিশ্ব > এশিয়া

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন চাপের মুখে পিছু হটবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে। তিনি বলেছেন, আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও আদালত তার কার্যক্রম চালিয়ে যাবে।

বুধবার সাংবাদিকদের আকানে বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তার ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে তিনি বলেন, আইসিসির ওপরও যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবুও আমরা হাল ছাড়ব না।

তিনি আরও বলেন, আইসিসির মতো একটি স্থায়ী প্রতিষ্ঠানকে কখনোই বন্ধ করে দেওয়া উচিত নয়। আমরা এটি বন্ধ হতে দিতে পারি না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব।

ইসরাইল নিয়ে তদন্তের জের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি এবং সম্ভাব্য মার্কিন কর্মকর্তাদের যুদ্ধাপরাধের তদন্তের কারণে আইসিসিকে কার্যত নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে আকানে ছাড়াও আইসিসির সেনেগালিজ জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেইয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের তদন্তকে কেন্দ্র করে এর আগে আইসিসির আরও কয়েকজন কর্মকর্তার ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জাপানের সহায়তা চান আকানে

আইসিসির সবচেয়ে বড় অর্থদাতা জাপান। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকারের নিন্দাকে ‘দুর্বল’ বলে সমালোচনা করা হলেও তিনি মঙ্গলবার বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রক্ষা করা জাপানের দায়িত্ব।

তাকাইচি বলেন, আইসিসির বৃহত্তম অর্থদাতা হিসেবে, আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ সংস্থাকে রক্ষা করতে হবে,। তিনি আরও যোগ করেন যে, জাপান যখন এবং যেখানে প্রয়োজন হবে, সেখানে হস্তক্ষেপ করবে।

আকানে আরও আশা প্রকাশ করেন যে, আদালতের বৃহত্তম অর্থদাতা দেশ হিসেবে জাপান মার্কিন চাপের মুখে পদক্ষেপ নেবে।

তিনি বলেন, ‘আমি আশা করি, জাপান কম শক্তিশালী সদস্য দেশগুলোর কাছে পৌঁছাবে, যারা [আইসিসি] ছেড়ে যাওয়ার জন্য মার্কিন চাপের কাছে নতি স্বীকার করতে পারে, এবং তাদের ঐক্যবদ্ধ থাকতে উৎসাহিত করবে।

সূত্র: মিডল ইস্ট আই

এমএমআর

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল

মধ্যস্থতার চেষ্টায় তেহরানে কাতার প্রধানমন্ত্রী

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!