হোম > বিশ্ব > এশিয়া

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকুমারী

আমার দেশ অনলাইন

তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিইয়াভা । শুক্রবার সকালে রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে সৃষ্ট গুরুতর অনিয়মিত হৃদস্পন্দনের ফলে কোমায় চলে যান তিনি।

রাজপ্রাসাদ জানায়, চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসা সেবা দিলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। রাজকুমারী বাজরাকিতিইয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নেরের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর তিনি রাজকুমারী সোমসাওয়ালির গর্ভে জন্মগ্রহণ করেন।

রাজকুমারী বিশেষভাবে কারাগার সংস্কার এবং নারী বন্দিদের অধিকার নিয়ে কাজের জন্য পরিচিত ছিলেন।

২০২১ সালে তার বাবা তাকে ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন এবং জেনারেলের পদমর্যাদা প্রদান করেন। রাজকুমারী বজরকিতিয়াভা ক্রীড়াপ্রেমী হিসেবেও পরিচিত ছিলেন এবং নিয়মিত দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন।

তার দক্ষতা ও রাজা ভাজিরালংকর্নের আস্থার কারণে দীর্ঘদিন ধরেই তাকে থাইল্যান্ডের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। যদিও দেশটির প্রচলিত রীতিতে সিংহাসনের উত্তরাধিকারী সাধারণত পুরুষ হন। তবে ১৯৭৪ সালের সাংবিধানিক সংশোধনী অনুযায়ী একজন নারীও সিংহাসনে বসতে পারেন।

সূত্র: বিবিসি

আরএ

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান