হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ৮, বাস্তুচ্যুত ৬৪ হাজারের বেশি

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ফিলিপাইনের উত্তরাঞ্চলের কাগায়ান অঞ্চলে শক্তিশালী বন্যা ও ভূমিধসের ফলে অন্তত আটজন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়ভাবে ‘বাসিয়াং’ নামে পরিচিত ট্রপিক্যাল সাইক্লোন পেনহার প্রভাবে এ বিপর্যয় ঘটে বলে শনিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইনকোয়ারার জানায়, কাগায়ান দে ওরো শহরে ভূমিধসে একই পরিবারের চারজন নিহত হন। এছাড়া ইলিগান ও আগুসান দেল নর্তে এলাকা থেকে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে ওয়েস্টার্ন ভিসায়াস, নেগ্রোস আইল্যান্ড অঞ্চল, সেন্ট্রাল ভিসায়াস ও কারাগা এলাকায়ও ব্যাপক বন্যা দেখা দেয়। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানায়, এসব এলাকায় ৬৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ হাজার ৫২৮টি পরিবারকে ৪৮০টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অনেক মানুষ আবার আত্মীয়স্বজনের বাড়িসহ অন্যত্র আশ্রয় নিয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার ভোরে বাসিয়াং দুর্বল হয়ে লঘুচাপ এলাকায় পরিণত হয়। এর আগে ঝড়টি মিন্দানাও ও ভিসায়াস অঞ্চলে মোট পাঁচবার স্থলভাগে আঘাত হানে।

এর আগে শুক্রবার কর্তৃপক্ষ জানায়, ট্রপিক্যাল ঝড় বাসিয়াংয়ের কারণে কয়েক ডজন ফ্লাইট বাতিল করতে হয়। এতে বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েন।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এখনো পর্যন্ত ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ৭ হাজার ৭৩৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

এভারেস্টে নতুন বিশ্ব রেকর্ড, একদিনেই জয় ২৭৪ পর্বতারোহীর

ইরান যুদ্ধের ধাক্কায় শ্রীলঙ্কার চা-শিল্পে সংকট

যে কারণে পাকিস্তানি রুপির তুলনায় ভারতীয় মুদ্রার ব্যাপক পতন

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বাতিল বালেন্দ্রর, দেখাতে চান শক্তিমত্তা

উত্তর কোরিয়ার সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ পরিণত করার নির্দেশ কিমের

নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান

এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী

‘অকালমৃত্যু ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে যাচ্ছে কোটি মানুষ’

ট্রাম্প-জিনপিং বৈঠক থেকে সুবিধা পাবে দক্ষিণ কোরিয়া