হোম > বিশ্ব > এশিয়া

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সিচিলিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি দেওয়া একটি সম্মাননা নিয়ে প্রশ্ন তুলে এটিকে ভারতের জন্য ‘বিব্রতকর’ ঘটনা বলে মন্তব্য করেছেন। তিনি এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে এই পুরস্কারের সময় এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শনিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ দাবি করেন, মোদির সফরের মাত্র কয়েক দিন আগে ওই সম্মাননা চালু করা হয়। তার অভিযোগ, সম্মাননার সনদগুলো নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সেগুলোতে বানানগত ভুলও ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, মোদিই এই সম্মাননার প্রথম এবং একমাত্র প্রাপক। তার ভাষ্য, এটি হয় প্রচারণা অর্জনের চেষ্টা, নয়তো অতিরিক্ত রাজনৈতিক পক্ষপাতের উদাহরণ। এ কারণে সম্মাননাটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

খাজা আসিফ বলেন, এই ঘটনা ভারতের ভাবমূর্তিকে বিব্রত করেছে এবং সম্মাননাকে ঘিরে তৈরি করা প্রচারণারও সমালোচনা করেন।

আসিফের এমন মন্তব্যের পর নিন্দা জানিয়েছে ভারত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ এমন একজন ব্যক্তি যিনি এমন সব বিষয়ে নির্বোধ মন্তব্য করেন, যে সম্পর্কে তার জ্ঞান খুবই সামান্য। প্রতিবেদনটিতে আসিফের বক্তব্য প্রত্যাখান করে সিচিলিস সরকারের বিবৃতি উল্লেখ করা হয়েছে।
সেশেলসের রাষ্ট্রপতির কার্যালয় স্পষ্ট করেছে যে, ‘অর্ডার অফ দ্য গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ পুরস্কারটি দেশটির জাতীয় সম্মাননা আইনের অধীনে প্রতিষ্ঠিত এবং প্রধানমন্ত্রী মোদীর আগমনের আগেই এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছিল। এতে বলা হয়, এই সম্মাননাটি সমুদ্রের টেকসই ব্যবহার ও সুরক্ষা এবং ব্লু ইকোনমিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের পাল্টাপাল্টি মন্তব্যের ধারাবাহিকতায় খাজা আসিফের এই বক্তব্য সামনে এলো।

এমএমআর

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ