চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রযুক্তি ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার শি জিনপিংয়ের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন এপেক সম্মেলনে অংশ নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রামিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের নেতারা। পরে গ্রুপ ছবির জন্য একত্রিত হওয়ার সময় তিন নেতা সংক্ষিপ্তভাবে কুশল বিনিময় করেন।
এর আগে বুধবার শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ সময় শি জিনপিং বলেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারা এগিয়ে নিতে এবং এর প্রসারে বেইজিং ও মস্কোর নেতৃত্ব দেওয়া উচিত।
সূত্র: আলজাজিরা
আরএ