হোম > বিশ্ব > এশিয়া

ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের কাছে ক্ষতিপূরণ দাবি নেপালের

আমার দেশ অনলাইন

ভয়াবহ বন্যায় ১১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সহায়তাকে ‘করুণা নয়, নৈতিক দায়বদ্ধতা’ উল্লেখ করে এই আহ্বান জানান।

বুধবার (২ সেপ্টেম্বর) দ্য কাঠমান্ডু পোস্টের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে টাইমস নাউ।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, বিশ্বজুড়ে কার্বন ডাই অক্সাইড নির্গমনে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর নেপালের মতো ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

কান্তিপুর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খানাল এটিকে ‘পাহাড়ি সুনামির’ সঙ্গে তুলনা করে বলেন, বৈশ্বিক নির্গমনে নেপালের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য চার শতাংশ হলেও দেশটি অন্যদের তৈরি করা সংকটের চরম মূল্য দিচ্ছে।

নেপালের জলবায়ু কূটনীতিতে পরিবর্তন এনে দান পাওয়ার পরিবর্তে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি তোলা হচ্ছে। খানাল বলেন, ‘এটি কোনো করুণার বিষয় নয়; এটি আইনগত ও নৈতিক দায়বদ্ধতার বিষয়।’ নেপাল ইতিমধ্যেই তাদের আন্তর্জাতিক সহযোগীদের কাছে ক্ষতিপূরণের দাবি পাঠিয়েছে এবং আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা নিশ্চিত করেছে।

সূত্র: টাইমস নাউ

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে

লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও চারা বিতরণ

পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের একতরফা পরিকল্পনা ভণ্ডুল করে দিল আন্তর্জাতিক আদালত!

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

মৃত্যুর মুখে জীবন বাঁচানোর যুদ্ধে নেপালি ক্যাপ্টেন প্রিয়া

গণভোট ও জনদুর্ভোগ নিয়ে সরকারের অনীহার কথা জ্যেষ্ঠ সাংবাদিকদের জানালেন জামায়াত আমির

চাচাতো ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের, পাল্টা জবাব জাহাঙ্গীরের

অ্যাপল ম্যাপে লেক অন্টারিওর নাম লেক আমেরিকা

কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ২২, হাসপাতালে ভর্তি ৬৭

কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত