হোম > বিশ্ব > এশিয়া

ভারতবিরোধী মনোভাব সবচেয়ে তীব্র পাকিস্তানে

আমার দেশ অনলাইন

বিশ্বের ৩৬টি দেশে পরিচালিত পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক মতামত জরিপে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির নেতিবাচক চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তানেই ভারতের প্রতি বিরূপ মনোভাব সবচেয়ে বেশি। দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বৈরিতা রয়েছে ।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৩৬টি দেশে ৪২ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালিত হয়। জরিপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ভারতের কয়েকটি নিকটবর্তী ও গুরুত্বপূর্ণ দেশের মানুষের মধ্যে নয়াদিল্লির প্রতি নেতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাবকে ছাড়িয়ে গেছে। অনেক দেশেই ভারতের প্রতি নেতিবাচক মনোভাব প্রবল। বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়ায় ভারতের প্রতি অনাস্থার চিত্র ফুটে উঠেছে।

জরিপে অংশ নেয়া ৫১ শতাংশ বাংলাদেশি ভারতের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিপরীতে মাত্র ৪২ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের প্রেক্ষাপটে এ ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টিও ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে।

মালয়েশিয়াতেও ভারতের ভাবমূর্তি স্বস্তিদায়ক নয়। দেশটির প্রায় ৫৮ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অর্থাৎ, দেশটিতে ভারতের গ্রহণযোগ্যতার চেয়ে অনাগ্রহ ও বিরূপ মনোভাবই বেশি।

জরিপের তথ্য অনুযায়ী, কয়েকটি পশ্চিমা ও এশীয় দেশেও ভারতের ভাবমূর্তি নিয়ে মানুষের মতামত বিভক্ত বা নেতিবাচক প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি জনমত প্রায় সমানভাবে বিভক্ত। অর্থাৎ, বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটির মানুষের মধ্যেও ভারত নিয়ে স্পষ্ট ইতিবাচক ঐকমত্য তৈরি হয়নি। জরিপটিতে স্পষ্ট হয়েছে, বিশ্বে ভারতের প্রভাব বাড়লেও মানুষের মন জয় করার ক্ষেত্রে নয়াদিল্লির সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা ও পিউ রিসার্চ সেন্টার

মাতামুহুরিতে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

হুথিদের হামলার জেরে ইয়েমেনের মোখা বন্দরের কার্যক্রম স্থগিত

যুদ্ধবিধ্বস্ত গাজায়ও নতুন আশার আলো, ঘুরে দাঁড়াচ্ছে কৃষকরা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ

ইসরাইলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান আলা নিহত

বাঁশখালীর পাহাড়ে গ্যাসের তিন কূপে ফাটল, উঠছে বুদবুদ

বৃষ্টির ছন্দে পা থাকুক আনন্দে

পাঁচ বছরে তালেবান সরকারের অর্জন ও ব্যর্থতা: কেমন আছে আফগানরা

রূপসায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

নিয়মিত হাঁটার স্বাস্থ্য উপকারিতা