হোম > বিশ্ব > এশিয়া

নেপালে প্রাণহানি ২৮৯, নিখোঁজ ১৫০০

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ রয়েছে শত শত মানুষ।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

তিনি জানান, চিতওয়ানে ১০৮, নওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুয়ায় ১৭, নওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জনের লাশ পাওয়া গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৮২৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ সদস্যও রয়েছেন।

এ ছাড়া নিখোঁজ পর্যটকের সংখ্যা ৬৪৪। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেপাল ও চীনের তিব্বতে হিমালয়ঘেঁষা এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক।

বন্যার পানির স্রোতে রাসুয়া ও অন্যান্য জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী অববাহিকা দিয়ে নিম্নাঞ্চলের দিকে ধেয়ে যায়। এতে জনবসতি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট/রয়টার্স

আরএ

ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের প্রমাণ নেই: আইএইএ প্রধান

জানি না বাবা বেঁচে আছেন কি না, ছেলের হৃদয়বিদারক আকুতি

রংপুরের ফোর মার্ডার: পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি

এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

নেপালে আরো বন্যা ও ভূমিধসের আশঙ্কা

বোমার মতো বিস্ফোরিত হয়ে ধেয়ে আসে পানি, বললেন বেঁচে ফেরা বাহাদুর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৬৮, মৃত্যু নেই

প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট, নভেম্বরে তফসিল

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’