হোম > বিশ্ব > এশিয়া

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ

আমার দেশ অনলাইন

গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যার পর আজ পঞ্চম দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান। নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, তিব্বতে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

নেপালের দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যার পর ৭ হাজার ৫০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় ২ হাজার ৫০০ জন নিখোঁজ এবং ২১৯ জন আহত হয়েছেন।

এর আগে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছিল, ২৫০ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরো ৩২০ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে স্বজনদের খবরের অপেক্ষায় নেপালের নুয়াকোট জেলায় উদ্বিগ্ন মানুষের ভিড় বাড়ছে। একই সময়ে ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্প এলাকাতেও উদ্ধার অভিযান চলছে। কাদামাটির নিচে চাপা পড়ে থাকা টানেলগুলোতে জীবিতদের সন্ধান পাওয়ার আশায় উদ্ধারকারীরা সেখানে তল্লাশি চালাচ্ছেন।

বিবিসির সঙ্গে কথা বলা এক ব্যক্তি জানান, নিজের গ্রামের বর্তমান পরিস্থিতি দেখতে তিনি ইংল্যান্ডের সাসেক্স থেকে উড়ে নেপালে এসেছেন এবং বাবাকে সঙ্গে নিয়ে দুর্গত এলাকায় গেছেন। তিনি জানান, তার স্ত্রী, মা, চাচা ও ভাই নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, যেখানে তাদের গ্রাম ছিল, সেই পুরো এলাকা এখন পানির নিচে।

তবে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার কিছু ঘটনাও সামনে এসেছে। এর আগে এমনই একটি হৃদয়স্পর্শী মুহূর্তের ছবি প্রকাশ করা হয়, যেখানে এক মা তার আট বছর বয়সী ছেলের সঙ্গে পুনর্মিলিত হন। বন্যার পানি থেকে বাঁচতে ওই শিশু একটি গাছে উঠে আশ্রয় নিয়েছিল।

সূত্র: বিবিসি

এমএমআর

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মিয়ানমারে রাস্তা থেকে তরুণদের ধরে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি

নেপালে পাঁচ জেলায় সতর্কতা জারি, গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি