হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ। দেশটির সকসারজেন অঞ্চলেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩১টি লাশ। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ১০ হাজারেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়েছেন।

সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে ৮ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পের কিছুক্ষণ পরেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ফিলিপাইনের কিছু উপকূলে ১০ ফুট এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। সুনামি ঝুঁকি নেই বলে পরবর্তীতে জানানো হয়েছে।

সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি

এএম

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আজাদ জম্মু ও কাশ্মীরে ৩৮ দফা দাবিতে কেন বিক্ষোভ

স্ত্রীর জন্য দোয়া করে কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন অশ্রুসিক্ত মাহাথির

সামরিক নিয়ন্ত্রণের নতুন কাঠামো তৈরি করছে মিয়ানমার সরকার

অং সান সু চিকে কেন ‘রাজনৈতিক জিম্মি’ করে রেখেছেন মিন অং হ্লাইং

আধুনিক উন্নয়ন ও পরিবর্তনের পথে বাধা নয় ইসলাম: মাহাথির মোহাম্মদ