হোম > বিশ্ব > এশিয়া

বিক্ষোভে নিহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফার্সি ভাষায় ‘জাতীয় শোক’। ছবি: সংগৃহীত।

ইরানের সরকার সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পর দেশজুড়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। ইতোমধ্যে দেশজুড়ে সহিংস বিশৃঙ্খলায় অনেক সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর তাসনিম নিউজের।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে রাষ্ট্র শোকা প্রকাশ করছে এবং এ ঘটনায় দেশটির সরকার ও মন্ত্রিসভা শোকাহত।

এদিকে, সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের সরকার।

কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলি ‘বহিরাগত সহায়তাপ্রাপ্ত দাঙ্গাকারীদের’ দ্বারা পরিচালিত। তারা রাজনীতিক ও নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং অস্থিরতা তৈরি করেছে।

এই শোক ঘোষণা দেশের রাজনীতিক ও নিরাপত্তা পরিবেশের মধ্যে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক বিরোধিতার প্রেক্ষাপটে এসেছে।

সৌরবিদ্যুৎ উৎপাদনের চাপে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডে বিপর্যয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার কারণে সিঙ্গাপুরে ফ্লাইট বাতিল করল মালয়েশিয়া

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মিয়ানমারে রাস্তা থেকে তরুণদের ধরে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি

নেপালে পাঁচ জেলায় সতর্কতা জারি, গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ