হোম > বিশ্ব > এশিয়া

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের বিভিন্ন অংশে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

জাজান ও আসিরের কিছু অংশে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে নাজরানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাজান প্রদেশের আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ এবং সামতাহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জাজান শহর ও ফরাসান দ্বীপপুঞ্জেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আসির প্রদেশের আভা, খামিস মুশাইত, আহাদ রুফাইদাহ, সারাত উবাইদাহ, আল হারজাহ, দাহরান আল জানুব, আল নামাস, আল ফারশাহ, তানোমাহ, রিজাল আলমা, বারিক, মাহায়িল আসির, আল মাজারদাহ এবং বলকারন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই বৈরী আবহাওয়ার সঙ্গে বজ্রঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল দেখা দিতে পারে।

ভারী বৃষ্টিপাতের সময় উপদ্রুত এলাকার বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবহাওয়ার সরকারি নির্দেশনা মেনে চলা এবং উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

এমএমআর

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনে বিল

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

সাহিত্য-সংস্কৃতির নতুন ভাবনা নিয়ে ডাকসুর ‘প্রকাশ’

মিরপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার