হোম > বিশ্ব > এশিয়া

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

এনডিটিভি

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। ফাইল ছবি

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে।

সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই পদমর্যাদা দেন।

১৯৫০ সাল থেকে চলে আসা ঐতিহ্যের ধারাবাহিকতায় জেনারেল শেঠকে এই সম্মাননা দেওয়া হলো। এই ঐতিহ্য অনুযায়ী, নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে থাকে।

চার দিনের সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। সফরের অংশ হিসেবে তিনি নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের সামরিক সম্পর্ক আরো জোরদারের উপায় নিয়েও তারা কথা বলেন।

প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বার্তা

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের নেপাল সফর দুই দেশের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ককে পুনর্ব্যক্ত করছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের সেনাবাহিনী-টু-সেনাবাহিনী সম্পর্কের ভিত্তিতে এই সহযোগিতা গড়ে উঠেছে বলে জানিয়েছে দূতাবাস।

সফরের অংশ হিসেবে জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ভারত ও নেপালের সার্বিক সম্পর্ক আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন জেনারেল শেঠ।

নেপাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী বলেছে, জেনারেল শেঠের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এএম

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ

ভূমি দখলকে হালকাভাবে নেওয়া যাবে না: আনোয়ার ইব্রাহিম

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২

রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি গড়ছে আরাকান আর্মি

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন দেড় হাজার নাগরিক

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর

এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

মালয়েশিয়া থেকে প্রত্যাবাসিতদের নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ