হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১০ জনের লাশ উদ্ধার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ার পর ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাত দিন পর তাদের লাশ খুঁজে পাওয়া যায়।

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত বিমানটি শনিবার যোগকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারে যাওয়ার পথে মারোস জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রোববার বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটিতে সাতজন ক্রু সদস্য এবং তিনজন যাত্রীসহ ১০ জন আরোহী ছিলেন।

যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানায়, নিহতদের মধ্যে মাত্র দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ