হোম > বিশ্ব > এশিয়া

অবৈধপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় দেশটির নৌবাহিনীর একাধিক ইউনিট ১৬ জন অভিবাসীকে আটক করেছে। সোমবার আটক ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। বাকীরা ইন্দোনেয়াশিয়ার।

আটক ব্যক্তিরা দুটি ইঞ্জিনযুক্ত একটি স্পিডবোটে করে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। দেশটির দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুর্নামা উপজেলার পান্তাই পুর্নামা উপকূলে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন. কুসুমাজি মঙ্গলবার জানান, রোববার সন্ধ্যায় পান্তাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ বন্দর দিয়ে তাদের অবৈধভাবে প্রবেশের পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান শুরু করা হয়।

তিনি বলেন, ‘তথ্যের ভিত্তিতে যৌথ দলকে পান্তাই পুর্নামার জলসীমা ও উপকূলজুড়ে অবরোধ, নজরদারি এবং অনুসন্ধান চালানোর নির্দেশ দেওয়া হয়।’

অভিযানটির নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহিউ উইদি উইদায়াত। অভিযানটি তিনটি দলে ভাগ হয়ে পরিচালিত হয়।

অভিযানে দুমাই নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড (কোডেরাল) আই-বেলাওয়ানের মেরিটাইম ইন্টেলিজেন্স (ইনটেলমার) ইউনিট এবং ফ্লিট কমান্ড (কোয়ারমাদা) আই-এর ইনটেলমার অপারেশনস টাস্কফোর্সও অংশ নেয়।

দলগুলো সুংগাই দুমাই মেরিটাইম পটেনশিয়াল পোস্ট থেকে অভিযানের উদ্দেশ্যে রওনা হয়।

আটক ১৬ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: দ্য জাকার্তা পোস্ট

আরএ

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার