হোম > বিশ্ব > এশিয়া

ভারত থেকে পেট্রোল কিনছে রাশিয়া

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ক্রমাগত হামলার জেরে তীব্র সংকটে পড়েছে রাশিয়া। এই পরিস্থিতি সামাল দিতে দেশটি সমুদ্রপথে ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে।

গতকাল বুধবার শিল্পের সঙ্গে জড়িত দুটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে রাশিয়ার ১১টি টাইম জোন বা অঞ্চলজুড়েই কম-বেশি জ্বালানি সংকট অনুভূত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল রেশনিং করতে হচ্ছে, দেখা দিয়েছে দীর্ঘ লাইন এবং জ্বালানির দাম রেকর্ড পরিমাণে বেড়েছে।

গত মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া গ্রহণযোগ্য দামে জ্বালানি আমদানির বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় এবং ভারতের তেল মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রোল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে।

অন্য একটি সূত্র জানায়, ৩০ থেকে ৪০ হাজার টন ধারণক্ষমতার দুটি ট্যাংকারে করে এই জ্বালানি পাঠানো হচ্ছে।

তৃতীয় আরেকটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে মোট ৪ লাখ টন পেট্রোল আমদানির পরিকল্পনা করছে। এর মধ্যে প্রতিবেশী দেশ বেলারুশও রয়েছে, যারা ইতোমধ্যে রাশিয়ায় জ্বালানি রপ্তানি শুরু করেছে। সাধারণত গ্রীষ্মকালে রাশিয়ায় জ্বালানির চাহিদা বেশি থাকে এবং তখন প্রতিদিন অন্তত ১ লাখ ১০ হাজার টন পেট্রোল ব্যবহৃত হয়।

তবে ভারতের ঠিক কোন রিফাইনারি বা শোধনাগার রাশিয়াকে এই পেট্রল সরবরাহ করছে, তা এখনো স্পষ্ট নয়। গত রোববার সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন যে, তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে রাশিয়া পরিস্থিতি মোকাবিলা করছে বলে তিনি দাবি করেন।

রয়টার্সের হিসাব ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বেলারুশ গত মে মাসের প্রথমার্ধের তুলনায় জুন মাসের প্রথমার্ধে রেলপথে রাশিয়ায় পেট্রোল সরবরাহ প্রায় তিন গুণ বাড়িয়ে ৭০ হাজার টনের বেশি করেছে।

ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ার পার্লামেন্ট গত সপ্তাহে কর আইনে কিছু সংশোধনী অনুমোদন করেছে। এর আওতায় ভারতের সরবরাহ খরচ ও মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি আমদানিতে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে, জাহাজ ট্র্যাকিং সংস্থা এলএসইজি এবং কেপলার-এর তথ্য অনুযায়ী, গত জুন মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্যান্য উৎস থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতীয় শোধনাগারগুলো সস্তায় রুশ তেল লুফে নিয়েছে।

কেপলার-এর তথ্যমতে, জুন মাসে ভারতের মোট তেল আমদানির অর্ধেকেরও বেশি (প্রায় ২.৭ মিলিয়ন ব্যারেল) এসেছে রাশিয়া থেকে, যা মে মাসে ছিল ৩৬.৫ শতাংশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত এই সুবিধা নিচ্ছে।

সূত্র: রয়টার্স

এএম

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানাল উত্তর কোরিয়া

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

এআই ও চিপ খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিলো দক্ষিণ কোরিয়া

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৯ জন নিহত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান